ভারত-চীন সীমান্তে উত্তেজনা চরমে। ১৫ জুন শহীদ হয়েছেন ভারতের ২০ জওয়ান। এরই মধ্যে আজ দুদিনের লাদাখ সফরে যাচ্ছেন ভারতীয় সেনা প্রধান। সীমান্তের সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখবেন তিনি। দেখা করতে পারেন আহত সৈনিকদের সঙ্গেও।
উল্লেখ্য, রবিবারই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন সেনাপ্রধান। প্রতিরক্ষামন্ত্রী চিন সীমান্তে নজরদারি আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন সেনাপ্রধানকে। প্রয়োজনে আগ্নেয়াস্ত্র ব্যবহারেরও অনুমতি দেওয়া হয়েছে। তারপরই জেনারেল নারাভানের এই লাদাখ যাত্রা বেশ তাৎপর্যপূর্ণ। সূত্রের খবর, আজ বিকেলেই তিনি লেহতে ১৪ নং কর্পের কম্যান্ডারদের সঙ্গে বৈঠক করবেন।
প্রসঙ্গত, গালওয়ান সংঘর্ষের পর দুদেশের মধ্যে উচ্চপর্যায়ের সামরিক বৈঠক হলেও পাওয়া যায়নি কোনো সমাধানসূত্র। আজ ফের বৈঠক হতে পারে বলে সূত্রের খবর।

Post a Comment