দেশে করোনা সংক্রমণ রুখতে জারি হয়েছে চতুর্থদফার লকডাউন। চলবে ৩১ মে পর্যন্ত। শুধু তাই নয়, লকডাউন এর পাশাপাশি সন্ধে ৭ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত কার্ফুও জারি করেছে কেন্দ্র। সেই সঙ্গে, প্রয়োজন পড়লে ১৪৪ ধারা লাগু করার ক্ষমতা দেওয়া হয়েছে রাজ্য গুলির হাতে।



এই ঘোষণার দু'দিনের মাথাতেই দেশে প্রথম রাজ্য হিসাবে ৩ মাসের জন্য ১৪৪ ধারা জারি করল ছত্রিশগড়। রবিবার এই নির্দেশিকা জারি করেছে ছত্রিশগড় প্রশাসন। ছত্রিশগড় রাজ্যের ২৮ জেলার সব জেলাশাসকদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন।


নির্দেশিকা অনুসারে, ১৪৪ ধারা বলবৎ থাকাকালীন সময়ে একজায়গায় চারজন বেশি একত্রিত হওয়া যাবে না। নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে ছত্রিশগড় প্রশাসন। নির্দেশিকা অনুযায়ী, আগামী ১৬ আগস্ট পর্যন্ত লাগু থাকছে রাষ্ট্রপতি আইন।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর