প্রতীকী চিত্র
গার্হস্থ হিংসার এ এক অন্য ছবি! পুরুষ ও মহিলার সমানাধিকার বিষয়ে কথা উঠলে আপনাকে মানতেই হবে যে এটি এখন আর একটি মনস্তাত্ত্বিক ধারণার গন্ডিতে সীমাবদ্ধ নেই, মনন ছাড়িয়ে তা আজ বাস্তবে বিদ্যমান। তবে এসব সত্ত্বেও, গার্হস্থ হিংসার ক্ষেত্রে অভিযোগের আঙ্গুল বেশিরভাগ ক্ষেত্রেই ওঠে পুরুষের দিকে। কিন্তু উল্টো ছবি দেখা গেলো ইউক্রেনে। ইউক্রেনের বিবিসি সংবাদ সংস্থার প্রকাশিত খবর অনুযায়ী, স্ত্রীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন এক ব্যক্তি। তার অভিযোগ, গত ১০ বছর যাবৎ তার স্ত্রী তাকে যৌন অত্যাচার করেছেন, জোর করে যৌনতায় বাধ্য করা হয়েছে তাকে।
তিনি অভিযোগ পত্রে বলেছেন, বিয়ের পর সুখেই কাটছিলো দিন। কিন্তু তার পরই সব পাল্টে গেলো! নিয়মিত অত্যধিক যৌনতায় বাধ্য করেন তার স্ত্রী। ফলে শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। কিন্তু তবুও থামেনি অত্যাচার। যৌনতার তাড়নায় তাকে মারধরও করা হতো বলে জানান তিনি।
মোটের ওপর গার্হস্থ জীবনের এই উলট পুরাণে অবাক অনেকেই।

Post a Comment