প্রতীকী চিত্র


আতঙ্কবাদের বিরুদ্ধে বিরামহীন ভাবে লড়ে যাচ্ছে ভারতীয় সেনা। সোমবার সকালে পুলওয়ামার বেশ কয়েকটি গ্রামে তল্লাশি চালায় সেনা। রিপোর্ট অনুসারে, রাহামু, গুসু, মুর্রণ সহ আরও বেশকিছু গ্রামে তল্লাশি চালায় সেনা। কোনো আতঙ্কবাদীর খোঁজে, নাকি ধারাবাহিক কর্মপ্রক্রিয়ার অঙ্গ হিসাবে এই তল্লাশি অভিযান তা স্পষ্ট নয়।


রবিবার দুডায় নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে একটি সংঘর্ষ হয়েছিল। এই লড়াইয়ে নিরাপত্তা বাহিনী হিজবুলের দুই জঙ্গিকে হত্যা করেছিল। একজন সন্ত্রাসীর পরিচয় তাহির আহমেদ বাট এবং অন্য সন্ত্রাসীর পরিচয় এখনও পাওয়া যায়নি। এই লড়াইয়ে একজন সেনাও নিহত হয়েছিলেন।


একই সঙ্গে শনিবার কুলগাম জেলায় সন্ত্রাসীরা আক্রমণ করে নিরাপত্তা বাহিনীকে। এই আক্রমণে জম্মু ও কাশ্মীর পুলিশের একজন হেড কনস্টেবল শহীদ হন। সন্ত্রাসীরা দক্ষিণ কাশ্মীর জেলার ফ্রিসালের মূল চত্বরে পুলিশ ও সিআরপিএফ এর ওপর গুলি চালিয়েছিল।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর