কেন্দ্রের তরফ থেকে নয়া নির্দেশিকা এখনও হাতে আসেনি। তাই আজ রাতের পর লকডাউন পরিস্থিতি যেমন ছিল, তেমনই জারি থাকবে রাজ্যে। রবিবার টুইটে স্বরাষ্ট্র দফতর জানায়, কেন্দ্র থেকে কোনও নির্দেশিকা আসেনি। তাই বজায় থাকছে লকডাউন। আগামিকাল অর্থাৎ সোমবার বিকেল নাগাদ জানানো হবে পরবর্তী পরিকল্পনার সিদ্ধান্ত।
সূত্রের খবর, কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব আজ রাত ৯টা নাগাদ রাজ্যগুলির সঙ্গে ভিডিয়ো বৈঠকে বসতে চলেছে। আজ রাতেই শেষ হচ্ছে দেশজুড়ে তৃতীয় দফার লকডাউন। প্রধানমন্ত্রী আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে লকডাউনের মেয়াদ বাড়ানো হবে। তবে, শিল্প এবং গণ-পরিবহণ ব্যবস্থায় আরও বেশি ছাড় দেওয়া হতে পারে।

Post a Comment