দেশে চতুর্থ দফায় লকডাউন লাগু হচ্ছে এই ব্যাপারে প্রায় পরিষ্কার করে আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। হলোও সেটাই! তৃতীয় পর্যায়ের লকডাউন শেষ হতে না হতেই দেশে জারি হলো আরও ২ সপ্তাহের লকডাউন। জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, দেশে ৩১মে পর্যন্ত বর্ধিত হচ্ছে লকডাউন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, ন্যাশনাল একজিকিউটিভ কাউন্সিলকে এ ব্যাপারে নতুন নির্দেশিকা জারি করতে নির্দেশ দেওয়া হয়েছে।


লকডাউন ৪.০ তে কি কি থাকছে খোলা, কি বা বন্ধ, দেখে নিন :
১) আন্তর্জাতিক ও অন্তঃদেশিয় উড়ান বন্ধ থাকছে
২) মেডিক্যাল সার্ভিস ও এয়ার অ্যাম্বুল্যান্স স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ মেনে উড়বে
৩) বন্ধ থাকছে মেট্রো সার্ভিস
৪) স্কুল, কলেজ, ট্রেনিং সেন্টার-সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
৫) হোটেল, রেস্টুরেন্ট বন্ধ থাকবে। তবে রেস্টুরেন্টগুলি হোম ডেলিভারির জন্যে কিচেন চালাতে পারবে
৬) বন্ধ থাকবে সব সিনেমা হল, জিম, শপিং মল


প্রসঙ্গত, লকডাউনে ভেঙে পড়েছে অর্থনীতি। তাই ধীরে ধীরে ব্যবসাবাণিজ্য খোলার পক্ষে মত প্রকাশ করেছিলেন অনেকেই। কিন্তু সব জল্পনা উড়িয়ে ফের লাগু হলো চতুর্থদফার লকডাউন।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর