দেশজুড়ে বাড়ল চতুর্থ দফার লকডাউনের মেয়াদ। চলবে ৩১ মে পর্যন্ত। সন্ধে ৭ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত জারি থাকবে ‘নাইট কারফিউ’। অতিপ্রয়োজনীয় দরকার ছাড়া বাইরে বেরোতে পারবেন না কেউই। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোনো যাবে না, এমন নির্দেশ লকডাউনের তৃতীয় দফাতেও জারি ছিল। একই নির্দেশ জারি থাকছে চতুর্থ দফাতেও। প্রয়োজনে ১৪৪ ধারা জারি করতে পারবে রাজ্য।
জরুরি পরিষেবা বাদে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে বিমান এবং মেট্রো রেল পরিষেবা। এছাড়া ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, শপিং মল, সিনেমা হল, জিম, সুইমিং পুল, বার, অডিটোরিয়াম, রেস্তোরাঁ। রাজ্যের অনুমতি নিয়ে চলতে পারে আন্তঃরাজ্য বাস, গাড়ি। সব ধরনের ধর্মীয় সমাবেশ, রাজনৈতিক জমায়েত বন্ধ থাকবে।

Post a Comment