লকডাউনের ফলে বন্ধ বিশ্বের সমস্ত ক্রিড়া প্রতিযোগিতা। এমন অবস্থায় একাধিক সুখবর দিচ্ছেন বিসিসিআইয়ের কোষাধক্ষ্য অরুণ ধুমল। কবে থেকে ক্রিকেটাররা প্রাকটিসে নামতে পারবেন, কবে থেকে তাঁরা ক্রিকেট একাডেমিতে যোগ দিতে পারবেন এমন সব বিষয় নিয়ে খবর জানিয়ে যাচ্ছেন তিনি। ইতিমধ্যে তিনি এমন একটি খবর জানিয়েছেন যেটায় সমস্ত ক্রিকেটপ্রেমীরা আশায় বুক বাঁধতে শুরু করেছে। যদি সবকিছু ঠিকঠাক অবস্থায় থাকে তাহলে এই বছরের জুলাই মাসে ভারতের ক্রিকেটাররা শ্রীলঙ্কা সফরে যাচ্ছে। 



সম্প্রতি কিছুদিন আগেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ভারতের সঙ্গে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলতে প্রস্তাব জানিয়েছিল। জুলাইয়ের শেষে দর্শকশূন্য মাঠের মধ্যে সিরিজ আয়োজনের কথা বলেছিল। যেখানে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি একদিনের ম্যাচ আয়োজন করা হবে। তবে ভারতীয় দলকে কোয়ারান্টিনে থাকতে হবে। শ্রীলংকার এই প্রস্তাবের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাধক্ষ্য অরুন ধুমল জানালেন, "যদি সরকার তাদের ছাড়পত্র দেয় তাহলে তাঁদের এই সিরিজে কোনও আপত্তি নেই। তবে এক্ষেত্রে বিষয়টা নির্ভর করবে সরকারের অনুমতির উপর। লকডাউন শিথিল করার ব্যাপারে তাঁরা কী সিদ্ধান্ত নেয়, কিংবা বিদেশ সফরে ছাড় দেওয়া হয় কি না সেটাই দেখার। তবে ভারতীয় ক্রিকেটারদের সুরক্ষার বিষয়ে যদি কোনও সমস্যা না থাকে তাহলে আমাদের এই সফর নিয়ে কোনও আপত্তি নেই।" 



অরুন ধুমল যে মন্তব্য করলেন তাতে কি আশা করা যেতে পারে যে রোহিত বিরাটরা খুব শীঘ্রই ব্যাট হাতে মাঠে নামবেন? সেটা বলা কঠিন। কারণ এই উদ্বেগজনক পরিস্থিতিতে প্রায় দুই মাস তাঁরা ঘরের মধ্যে আটকে আছেন। ব্যাট তো দূরের কথা অনুশীলন থেকে তাঁরা অনেক দূরে এবং এই পরিস্থিতিতে বোর্ড কীভাবে দল গঠনের সিদ্ধান্ত নেবেন সেটাই দেখার। তবে প্রশাসন অনুমতি দিলেই ক্রিকেটারদের মাঠে নামানো হবে অনুশীলনের জন্য।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর