লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। জারি হয়েছে লকডাউন। থেমে গেছে সাধারণ জনজীবন। তবে থেমে নেই স্বাস্থকর্মীদের কর্মজীবন! করোনা যোদ্ধা হিসাবে এরা লড়ে চলেছেন অক্লান্ত ভাবে। এবার এই করোনা যোদ্ধাদের বিশেষ সংবর্ধনা দিতে ও তাঁদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে বিশেষ পদক্ষেপ নিলো ভারতীয় সেনাবাহিনীর ৩ শাখা। করোনা যোদ্ধাদের সম্মান জানাতে দেশের হাসপাতালগুলিতে আকাশ থেকে পুষ্পবৃষ্টি করবে সেনা। আজ এমনটাই জানালেন চিফ অফ ডিফেন্স বিপিন রাওয়াত।


বিপিন রাওয়াত জানান, "আমরা করোনা যোদ্ধা ও দেশের নাগরিকদের কৃতজ্ঞতা জানাতে চাই। ৩ মে, রবিবার সকলকে বিশেষ সম্মান জানানো হবে।"


পুষ্পবৃষ্টির সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলা হাসপাতালের সামনে ব্যান্ড বাজাবে ভারতীয় সেনা। পুলিশ মেমোরিয়ালে দেওয়া হবে পুষ্পস্তবক।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর