২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল আইপিএল। কিন্তু বাধ সাধলো করোনা ভাইরাস। তার জন্য গোটা দেশ, বিশ্বে শুরু হয়েছে লক ডাউন। শুরু হয়েছে মৃত্যু মিছিল। কবে কিভাবে এই বিপদ থেকে বাঁচা যায় তারই চিন্তায় গোটা বিশ্ব। এই কঠিন পরিস্থিতিতে বিনোদনের আইপিএল কোনো ভাবেই সম্ভব না।
তাই বিসিসিআই আইপিএল ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করে দিয়েছিলো। কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে করোনা ভাইরাসের আক্রমণ। এবং ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীর উদ্যেশ্যে ভাষণের মাধ্যমে জানিয়ে দিয়েছেন লক ডাউন ৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তাই দ্বিতীয় দফায়ও আইপিএল আয়োজন করা সম্ভব হয়নি। এবং বিসিসিআই আইপিএল কে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। এই পরিস্থিতিতে আইপিএল আয়োজন করা হবেনা স্পষ্ট বলে দিয়েছে বিসিসিআই।
কিন্তু ইতিমধ্যেই শ্রীলংকা ক্রিকেট বোর্ড আইপিএল আয়োজন করতে আগ্রহী বলে জানিয়েছে। তাদের দেশে করোনা ভাইরাসের সংক্রমণ খুবই কম। তাই তারা আইপিএল আয়োজন করতে চান যদি বিসিসিআই রাজি হয়ে যায়। এই অবস্থায় বিসিসিআই বাউন্সার বল করলো শ্রীলংকা কে। আগে মানুষের জীবন। তাছাড়া সারা পৃথিবীতে লক ডাউন। এমন ভাবে কখনোই সে দেশে সবাই কে নিয়ে গিয়ে আইপিএল আয়োজন করা সম্ভব না। তারা সমস্ত ঘটনা ও পরিস্থিতির উপর নজর রাখছে। তার সঙ্গে এটাও জানিয়ে দিলেন যে তারা ( বিসিসিআই ) এখনও শ্রীলংকা ক্রিকেট বোর্ড থেকে অফিসিয়ালী কোনো প্রস্তাব পায়নি। আগে সরাসরি অফিসিয়ালী প্রস্তাব পাক, তারপর পরিস্থিতির উপর নজর দিয়ে তারা এগোবেন।

Post a Comment