মুতাহার কামাল,চোপড়া:- স্যানিটাইজ করা হল চোপড়ায়। শনিবার পঞ্চায়েত সমিতির ও ব্লক প্রশাসনের তরফে দমকল কর্মীদের সাহায্যে সদর চোপড়ার কিছু জায়গায় স্যানিটাইজ করা হয়।



ইসলামপুর থেকে দমকল কর্মীদের ডাকা হয়। চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজহারউদ্দিন বলেন, এদিন প্রথম দফায় সদর চোপড়ায় কিছু জায়গায় স্যানিটাইজেশনের কাজ হয়। পরবর্তীতে আলোচনার মাধ্যমে দিন ঠিক করে এলাকার সবকটি বড় বাজার, ব্যাংক ও গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে স্যানিটাইজেশনের উদ্যোগ নেওয়া হবে।এদিন দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্র, থানা, বিডিও অফিস ও স্থানীয় দুটি কোয়ারান্টিন সেন্টার চোপড়া কলেজ ও সদ্ভানা মণ্ডপ সহ আরও কিছু জায়গা স্যানিটাইজ করা হল।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর