করোনা যুদ্ধে যারা জয়ী হচ্ছেন তাঁদের রক্তেই রোগমুক্তি। চিকিৎসকদের এই ধারণাকে অস্বীকার করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। জানিয়ে দিল, করোনা থেকে সেরে উঠলেও ফের আক্রান্ত হতে পারেন। এমনকী সেরে ওঠা ব্যক্তিদের প্লাজমায় আক্রান্তদের সেরে ওঠার সম্ভাবনাও অস্বীকার করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, করোনায় আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে গেলে আর আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না। এমনকি তাঁদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে যায় মারণ জীবাণুর বিরুদ্ধে। যা করোনা রোগীর চিকিৎসায় ব্যবহার যোগ্য।



বিশ্বজুড়ে করোনা থেকে যারা সুস্থ হয়েছেন তাঁদের রক্ত পরীক্ষা করা হচ্ছে। নোভেল করোনা জীবাণুর বিরুদ্ধে তাঁদের রক্তের প্লাজমায় অ্যান্টিবডি কতটা তৈরি হচ্ছে, তা দেখা হচ্ছে। একের পর এক পরীক্ষা চলছে। চিকিৎসকদের ভাষায় একে সেরোলজি টেস্ট বলা হয়ে থাকে। সূত্র বলছে, এখনো পর্যন্ত ব্রিটেনেই ৩.৫ মিলিয়ন পরীক্ষা করা হয়েছে। সুস্থ শরীর থেকে রক্তরস সংগ্রহ করে তা দিয়ে অসুস্থ রোগীর চিকিৎসা করার চিন্তা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে অনেক দেশ। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই দাবির পর রক্তরস ব্যবহার করার চিন্তা ধাক্কা খাবে অনেকটাই।



 জেনেভার এক সাংবাদিক বৈঠকে WHO-এর এক শীর্ষ আধিকারিক ড. মারিয়া ভান কেরখোভে বলেন, "করোনার মোকাবিলায় সেরোলজি টেস্ট ইতিমধ্যে শুরু করেছে অনেক দেশ। তবে, এই পরীক্ষা কারোর শরীরে করোনা প্রতিরোধের ক্ষমতার প্রমান হতে পারে, এমন কোনো তথ্য নেই।" তিনি আরও জানান, "এই পরীক্ষা শরীরে করোনার এন্টিবডি তৈরী হয়েছে কি না তা প্রমান করতে পারে। কিন্তু সে ভবিষ্যতে আক্রান্ত হবে না, তা প্রমান করে না।" সেরে ওঠা রোগীদের রক্তরস ব্যবহার করে আক্রান্ত রোগীর চিকিৎসা করার চিন্তাভাবনা শুরু করেছিল চিকিৎসক মহল। কিন্তু তা অনেকটাই বাধাপ্রাপ্ত হবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর