লক ডাউনের সময়ে আগের ঘোষণা করা অনেক রক্তদান শিবির বন্ধ করা হয়েছে। পুলিশের দ্বারা পরিচালিত শিবির গুলোই শুধু মাত্র চালু আছে। যার ফলে অনেক সমস্যা দেখা যাচ্ছে। সাধারণ মানুষের দরকারি রক্ত পাওয়া যাচ্ছে না। যাদবপুরের নেতা সুজন চক্রবর্তী এই বিষয়ে প্রশাসনিক সাহায্য চেয়ে সরাসরি মুখ্যমন্ত্রী কে চিঠি দেন। রাজনীতির নিয়ম এর উর্দ্ধে রক্তদান শিবির চালু করার আবেদন জানান।


আগের থেকে ঘোষিত রক্তদান শিবিরের কাজ এভাবে বন্ধ করা ঠিক হয়নি। যার ফলে মানুষের বিপদ বেড়েছে। বাম নেতাদের এই আবেদন কে সমর্থন করে শুক্রবার থেকে অন্যান্য দল কেও রক্তদান শিবিরের ক্যাম্প করার অনুমতি দিয়েছে সরকার। মোবাইল ভ্যানে এই রক্তদান ক্যাম্প করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



এইদিন রক্তদান করেন ৩০ জন রক্তদাতা। আধুনিক প্রযুক্তির এই ক্যাম্পে, বাতানুকুল এই বাসে একসঙ্গে ৩, ৪ জন রক্তদান করতে পারবে। এমন পরিকাঠামো তৈরি করা হয়। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ওইদিন দুইজন রক্ত দিয়েছেন। এক দিনে সর্বোচ্চ ৩০ জন রক্ত দেবেন বলে সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য দপ্তর।



গতকাল প্রথমদিনে উপস্থিত ছিলেন বাম নেতা সুজন চক্রবর্তী, রাজ্য সরকারের পক্ষ থেকে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য ও অরূপ বিশ্বাস। এবং দপ্তরের আধিকারিকরা।  শনিবার থেকে এই মোবাইল ভ্যান বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে  কাজ চালাবে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর