করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলার জন্য প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম নেই। এই অপ্রিয় সত্যি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য চিকিৎসককে হাসপাতাল থেকে বহিষ্কার করলো হাসপাতাল কর্তৃপক্ষ। এবং চিকিৎসকের নামে মিথ্যে অভিযোগও করে হাসপাতাল সুপারিন্টেডেন্ট।


উত্তর দিল্লিতে অবস্থিত দ্য হিন্দু রাও হাসপাতাল। ওই হাসপাতালে করোনা ভাইরাস মোকাবিলার জন্য প্রয়োজনীয় মাস্ক ও অন্যান্য সুরক্ষা সরঞ্জাম নেই। এই বিষয়ে সোস্যাল মিডিয়া তে মুখ খোলার অপরাধে হাসপাতাল কর্তৃপক্ষের রোষের কবলে পড়েন এই চিকিৎসক। তবে অবাক করার মতো কথা এই যে হাসপাতালের ঐতিহ্য কে কালিমা লিপ্ত করার অপরাধে তাকে বরখাস্ত করা হয়েছে। এর আগেও ওই চিকিৎসক কে হাসপাতালের তরফ থেকে সতর্ক করা হয়েছিলো।


কারণ তিনি হাসপাতালের নিয়ম ভেঙ্গে অস্থি অপারেশনের করুন দশার ভিডিও পোস্ট করেছিলেন। তিনি দেখিয়েছেন রোগীর বেডের উপর জল চুঁয়ে পড়ছে ছাদ ফুটো হয়ে। যা দেখেই উত্তেজনা চরমে পৌঁছে গিয়েছে। হাসপাতালের তরফ থেকে শোকজ নোটিশ পাঠিয়ে জানতে চাওয়া হয়েছিল যে হাসপাতালের সঙ্গে আলোচনা না করে কেনো ওই চিকিৎসক আপত্তিকর পোস্ট করলেন। এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে পীযূষ সিংহ নামে ওই চিকিৎসকের কাছে ফের জানতে চাওয়া হয় কেন তাকে হাসপাতালে বহাল রাখা হবে? সেই ঘটনার একমাস পর আবার অভিযোগ ওঠায় এবার কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করল। এবং হাসপাতালের জিনিস পত্র চুরি করার অপবাদও দেওয়া হয়েছে।

এরপরই ট্যুইট করে ওই চিকিৎসক জানান, "আমি কোনো চুরি করিনি, আমি শুধু করুণ দৃশ্য টা পোস্ট করেছিলাম। আমি কেনোই চুরি করবো? ওগুলো আমার ব্যবহারের জন্যই দেওয়া হয়েছে।" এছাড়াও তিনি সবাই কে লক ডাউন এ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর