Declaration: The above image is showing hydroxychloroquine tablets jar. Image is intended for illustration purposes only.


করোনা ভাইরাসের মৃত্যুমিছিল রুখতে গোটা বিশ্বে চাহিদা বাড়ছে হাইড্রক্সিক্লোরোকুইনের। ওষুধটির জন্য রীতিমতো মরিয়া হয়ে উঠেছে আমেরিকার মতো দেশও। এই পরিস্থিতিতে করোনার চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন বিপদ ডেকে আনতে পারে বলে দাবি করল ফ্রান্সের একটি সংস্থা।



হাইড্রক্সিক্লোরোকুইন মূলত ম্যালেরিয়ার ওষুধ। ফ্রান্সের ‘ন্যাশনাল ড্রাগ সেফটি এজেন্সি’ এএনএসএমের দাবি, ম্যালেরিয়ার ওষুধ করোনার বিরুদ্ধে পরীক্ষামূলকভাবে ব্যবহারে সেরকম সফলতা আসেনি। বরং ওষুধটি প্রয়োগের পর ১০০ জন করোনা রোগীর অবস্থার অবনতি হয়েছে। শুধু তাই নেই এটি প্রয়োগের পর অনেকের অবস্থা আশঙ্কাজনক। তবে 3 জন সুস্থ হয়েছেন। এজেন্সির কথা অনুযায়ী, চিকিৎসকের পরামর্শ না নিয়ে এই ওষুধ কিনে খেলে মারাত্মক ফল হতে পারে। হাইড্রক্সিক্লোরোকুইন যে করোনার বিরুদ্ধে কাজ দিতে পারে তা প্রথম দাবি করেন ফ্রান্সের গবেষক দিদিয়ের রাউল্ট। যদিও তার এই দাবিকে সমলোচনা করছেন অনেক বিজ্ঞানীরা।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর