নব-দিগন্ত নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসে লালকেল্লার বক্তৃতায় আত্মনির্ভর ভারতবর্ষের নতুন রূপরেখা উপহার দেবে। একথা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ ভারতের বিপ্লবী উধম সিংহের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে একটি অনলাইন অনুষ্ঠানে এসে যোগ দেন। ওই অনুষ্ঠানে তিনি বলেন, আত্মনির্ভর ভারত উদ্যোগ সফল করতে ভারতের বিভিন্ন সরকারি দপ্তর গুরুত্ব ও দায়িত্ব সহকারে কাজ করছে। মহাত্মা গান্ধীর যে স্বদেশী চিন্তা ছিল তা বাস্তবায়িত করার জন্যই তারা এটা করছে। এই ব্যাপারে কথা বলতে গিয়ে তিনি বলেন, করোনাভাইরাস ভারতে মহামারী সৃষ্টি করেছে। এই ভয়ঙ্কর পরিস্থিতি যদি কোনও দেশ নিজের ভরসায় নিজের পায়ে না দাঁড়াতে পারে তবে সেই দেশ ধ্বংস হতে বেশি সময় লাগবে না এবং তিনি এ বিষয়ে আশ্বাস দিয়েছেন যে আমাদের দেশ ভারতের সার্বভৌমত্ব এবং আত্মমর্যাদা কোনওভাবে নষ্ট হতে দেবেন না। 



প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতাকে গুরুত্ব দিতে প্রতিরক্ষা মন্ত্রক সেনার জন্য লাইট কমব্যাট হেলিকপ্টার, ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, সাধারণ সাবমেরিন এবং ক্ষেপণাস্ত্র সহ মোট 101টি অস্ত্রের আমদানি ও প্ল্যাটফর্ম নিষিদ্ধ করেছে ভারত। এই নিষেধাজ্ঞা 2024 এর মধ্যে কার্যকর হয়ে যাবে। এখন থেকে বড় সড় ক্ষেপণাস্ত্র আমাদের দেশ ভারতেই তৈরি করা হবে যাতে ভারতের প্রতিরক্ষা পরিকাঠামো গড়ার ক্ষেত্রে সফল হয়ে দাঁড়ায়। এই বিষয়গুলি মাথায় রেখেই দেশের প্রযুক্তিতে তৈরি করা অস্ত্র বিক্রি করা হবে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর