সারা পৃথিবীতে,বিভিন্ন জায়গায়, বিভিন্ন পরিস্থিতিতে কালো বর্ণের মানুষরা বর্ণ বৈষম্যের শিকার। ৪৬ বছরের কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর বেরিয়ে এল সমপর্যায়ের আরও এক ঘটনা! খেলার জগতেও অনেকেই বর্ণবৈষম্যের শিকার। তারাও বিভিন্ন জায়গায়, বিভিন্ন পরিস্থিতিতে বর্ণ-অপমানের শিকার। প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ড্যারেন সামি জানিয়েছেন, ভারতে আইপিএল খেলতে এসে তিনিও এর শিকার হয়েছেন।
তিনি জানালেন, ভারতে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএল খেলার সময় তার নিজের ফ্র্যাঞ্চাজির অনেকেই তাকে "কালু" বলে ডাকত। কিন্তু সেই সময় তিনি এই "কালু" নামের অর্থ বুঝতে পারতেন না। তাই বুঝতে না পারায় তিনি কখনো প্রতিবাদও করেননি। তিনি তাদের কাছে ওই নামেই পরিচিত ছিলেন। তার সাথে সাথে শ্রীলঙ্কান অল রাউন্ডার থিসারা পেরেরা কেও অনেক এই কালু নামে ডাকত। কিন্তু সামি, পেরেরা এই "কালু" নামের অর্থ বুঝতে না পারায় প্রতিবাদ করেননি।
তিনি গত সপ্তাহে আইসিসির নজর কাড়তে একটি টুইট করেন, "আমাদের মতো কালো বর্ণের মানুষের উপর দিন দিন সামাজিক অন্যায় করা হচ্ছে। সেটা কি আইসিসি ও অন্য কোনো বোর্ড দেখতে পাচ্ছেনা? আমেরিকা ছাড়াও সারা বিশ্বে কালো মানুষদের উপর অন্যায় অত্যাচার করা হচ্ছে। এখন আর চুপ না থেকে তার প্রতিবাদ করার সময় এসেছে।"
সামিকে তার দলের সদস্যরা কালু শব্দের অর্থ নাকি বুঝিয়েছেন "শক্তিশালী ঘোড়া"। তাই তিনি বা থিসারা পেরেরা কেউ প্রতিবাদ করেননি। সম্প্রতি আমেরিকায় ঘটে যাওয়া ঘটনা থেকে বিস্তারিত জানতে পেরে তিনি ইনস্টাগ্রামে পোস্ট করে জানান, "এই নামের অর্থ যে আসলে এটা সেটা জেনে খুবই রাগ হচ্ছে। আমাকে ও পেরেরাকে সব সময় কালু বলে ডাকা হয়েছে।" ক্রিস গেইল অনেক আগেই আওয়াজ তুলেছিলেন, অন্যান্যদের মতো কালো মানুষদের বাঁচার অধিকার আছে। এই অবিচারের বিরুদ্ধে গর্জে ওঠা দরকার।

Post a Comment