নব-দিগন্ত নিউজ ডেস্ক: অবশেষে করোনা মুক্ত হলেন অভিষেক পত্নী ঐশ্বর্য রাই বচ্চন এবং মেয়ে আরাধ্যা। অভিষেক বচ্চন নিজেই টুইট করে জানান এ খবর। তবে অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনকে এখনও হাসপাতালে থাকতে হবে। 


টুইট করে অভিষেক বচ্চন লেখেন, "আপনাদের প্রার্থনা আর শুভকামনা আমাদের সঙ্গে যেন এভাবেই থাকে। সৌভাগ্যবশত ঐশ্বর্য আর আরাধ্যার রিপোর্ট নেগেটিভ এসেছে এবং হাসপাতাল থেকে ওদের ছেড়ে দেওয়া হয়েছে। এখন ওরা বাড়িতেই থাকবে। তবে আমি আর বাবা হাসপাতালেই থাকবো।"

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর