নব-দিগন্ত নিউজ ডেস্ক: করোনাকে হারিয়ে আগেই সুস্থ হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার করোনা পরবর্তী অসুস্থতাকেও জয় করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। 


শনিবার এইমস হাসপাতালের তরফে জানানো হয়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাঁকে খুব তাড়াতাড়ি ছুটি দেওয়া হবে। সেইমতো সোমবার সকালেই ছুটি দিয়ে দেওয়া হল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। 


গত ২ অগাস্ট করোনা আক্রান্ত হয়েছিলেন অমিত শাহ। তারপর ১৪ অগাস্ট করোনামুক্ত হওয়ার কথা নিজেই টুইট করে জানান। সুস্থ হওয়ার ঠিক ৪ দিন পরেই আবার শ্বাসকষ্টের সমস্যায় পড়েন তিনি। ১৮ অগাস্ট ফের তাঁকে হসপিটালে ভর্তি করা হয়। তবে এখন তিনি পুরোপুরি রোগমুক্ত হয়েছেন। সোমবার সকালেই চিকিৎসকরা তাঁকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেন।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর